আমরা সম্মেলনে যাওয়ার কয়েক দিন আগে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বেশ জোরালো কণ্ঠে বলেছিলেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো কমিশন নিজেই তদন্ত করবে
কারণ সরকারের তদন্তগুলোর ফল ভালো হয় না
ক্রসফায়ার বা এনকাউন্টারের গল্পগুলোর কথা ভাবছিলাম সরকারের শব্দভান্ডারে যার অস্তিত্ব নেই
নিরাপত্তা হেফাজতে জিজ্ঞাসাবাদ ও জবানবন্দী আদায়ের সময় নির্যাতনের অভিযোগগুলোও মন থেকে সরে না
কারণ মর্মান্তিক আর বিভীষিকার গল্পগুলো ভাগাভাগি করতেই যেন আমরা আটটি দেশের শ দেড়েক মানুষ কাঠমান্ডুতে জড়ো হয়েছি
কিন্তু দক্ষিণ এশিয়ার এই নাগরিকেরা যাঁদের কেউ বিশিষ্ট আইনজীবী কেউ আইনের অধ্যাপক কেউ মানবাধিকার রক্ষার লড়াইয়ে আন্দোলনে নিয়োজিত এনজিওকর্মী কেউ সাংবাদিক—প্রত্যেকেই নিজেদের দেখেন একেকজন যোদ্ধা হিসেবে
দিল্লির মানবাধিকার নেত্রী কমলা ভাসিন যেমন বলছিলেন যেসব শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই তারা অত্যন্ত প্রবল এই লড়াইয়ে শক্ত পায়ে আপন জায়গায় দাঁড়িয়ে থাকাই কঠিন সামনে অগ্রসর হওয়া বেশ দুরূহ
মানবাধিকারকর্মীদের ভয়ভীতি প্রদর্শন প্রাণনাশের হুমকিও বিরল ঘটনা নয়
দুই দিনের আলোচনা শেষে এসএএইচআর দক্ষিণ এশিয়ায় মানবাধিকার ও গণতন্ত্রের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যেসব লক্ষ্য ও করণীয় স্থির করল সে সম্পর্কে সংক্ষেপে কিছু কথা এবার তুলে ধরি
যৌথ বিবৃতিতে সংগঠনটি প্রথমেই উদ্বেগ প্রকাশ করেছে এই মর্মে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে আর আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের সুযোগ নেই
সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত গণতন্ত্রের সনদ রচনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হয়েছে এই সনদের খসড়া প্রণয়নে আমলাতান্ত্রিক কর্তৃত্বের চর্চা চলেছে এ বিষয়ে নাগরিক সমাজের বক্তব্য শোনার ব্যবস্থা নিশ্চিত করা হয়নি
অভিন্ন সাংস্কৃতিক বন্ধন অভিন্ন ইতিহাস ও ভৌগোলিক অবস্থানের নৈকট্য সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর কঠোর ভিসা-ব্যবস্থার কারণে এই অঞ্চলের মানুষের চলাচল সীমাবদ্ধ ও ঝক্কি-ঝামেলাপূর্ণ
সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তারক্ষীদের হাতে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে অনেক মানুষকে কারারুদ্ধ হতে হচ্ছে প্রতিবেশী দেশের কারাগারে
সামরিকীকরণ বৃদ্ধি সন্ত্রাসবিরোধী ও নিরাপত্তাসংক্রান্ত নতুন নতুন আইন করা হচ্ছে যেগুলোর দ্বারা খর্ব হচ্ছে ব্যক্তি নাগরিকের মুক্তি ও স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার
সন্ত্রাস দমন ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে ব্যক্তি নাগরিকের ওপর চলছে নিগ্রহ-নির্যাতন
কিন্তু এসবের জন্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কোনো জবাবদিহির ব্যবস্থা নেই তাদের দায়মুক্তি দেওয়া হচ্ছে
অসাম্প্রদায়িকতার আদর্শে ক্ষয়প্রাপ্ত হচ্ছে নাগরিক অধিকার
রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে
জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারীর নিরাপত্তা চলাফেরা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্ষীণ হয়ে আসছে
রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার নামে জরুরি আইনসমূহ আরোপের ফলে জনসাধারণের সার্বভৌমত্ব লোপ পায় সে কারণে পার্লামেন্টগুলোকে হতে হবে স্বচ্ছ এবং জনসাধারণের অংশগ্রহণের জন্য অবারিত যাতে করে গৃহীত আইনসমূহে মানবাধিকারের বিষয়গুলো গুরুত্ব পায়
অসাম্প্রদায়িক হিসেবে পরিচিত দেশেও ধর্মের রাজনৈতিক ব্যবহারের মাধ্যমে সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের ঘটনায় সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে বলেছে সংবিধানে জাতি ধর্ম শ্রেণী লিঙ্গ-নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার খোদ সংবিধানে নিশ্চিত করার পরেও ধর্মীয় সংখ্যালঘু মানুষ ও তাদের উপাসনালয়ে আক্রমণের ঘটনা ঘটেছে কিন্তু অপরাধীদের বিচার হয়নি
সশস্ত্র সংঘাত প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষের অভ্যন্তরীণ অভিবাসন ঘটে চলেছে এবং এসবের কারণে দারিদ্র্য ও বঞ্চনা বাড়ছে
এসব পর্যবেক্ষণ থেকে কাঠমান্ডু সম্মেলনে এসএএইচআর দক্ষিণ এশিয়ার সরকারগুলোর প্রতি এসব আহ্বান জানিয়েছে সার্ক গণতন্ত্র সনদ প্রণয়নের কাজে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা করা হোক
নিরাপত্তাসংক্রান্ত আইনগুলো বাতিল বা এমনভাবে সংশোধন করা হোক যাতে মানবাধিকার সংযুক্ত থাকবে
নির্যাতন করা যাবে না এই মর্মে সাংবিধানিক নিশ্চয়তা বাস্তবায়ন করা
ভুটানের সরকারকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো কার্যকর ও দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা যারা মানবাধিকার পরিস্থিতির ওপর নজর রাখবে
ভুটানি শরণার্থীদের স্বদেশে ফেরা ও পুনর্বাসনের উদ্যোগ
মৌলিক অধিকারসমূহ খর্ব করা ও বিরুদ্ধমত দমন করতে জরুরি আইনের ব্যবহার বন্ধ করা
মতামত ও স্বাধীন চিন্তা নির্ভয়ে প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগ নিশ্চিত করা
প্যারিস নীতির অনুসরণে কারাবন্দীদের সঙ্গে আচরণ সম্পর্কে একটি দক্ষিণ এশীয় প্রটোকল তৈরি করা এবং অভ্যন্তরীণ অভিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে এ বিষয়ে জাতিসংঘের নির্দেশনামূলক নীতিমালার আলোকে একটি আঞ্চলিক সনদ প্রণয়ন
শরণার্থী ও অভিবাসী শ্রমিকদের এবং তাঁদের পরিবারবর্গের অধিকার-সংক্রান্ত জাতিসংঘ সনদে অনুস্বাক্ষর করা এবং দ্বিপক্ষীয় চুক্তিগুলোতে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা-সংক্রান্ত বিধান যুক্ত করা
প্রবলের ওপর দুর্বলের নাগরিকের ওপর রাষ্ট্রের নিরস্ত্রের ওপর সশস্ত্রের অন্যায়-অন্যায্য আচরণের সমস্যাই বোধ করি মানবজাতির সবচেয়ে কঠিন সমস্যা
কিন্তু হিমালয়ের কোলে দক্ষিণ এশিয়ার আটটি দেশের দেড় শ মানুষ যখন এক হয়েছিলাম অভিন্ন ইতিহাস-ঐতিহ্য-ভূগোল সত্ত্বেও রক্তপাত বাস্তুচ্যুতি গণহত্যা এবং ভয়াবহ মাত্রার যুদ্ধের ঘটনাগুলোও যাদের ইতিহাসেরই অংশ সেই মানুষগুলোর কথাবার্তায় আচার-ব্যবহারে মনে হলো না এক সুখী শান্তিময় বৈষম্য-বঞ্চনাহীন নিগ্রহ-নির্যাতনমুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তোলা অসাধ্য কোনো কাজ
নাগরিক পর্যায়ের এই সংহতি সৌহার্দ্য যদি রাষ্ট্রীয় পর্যায়েও গড়ে তোলা যায় তবে সত্যিই দক্ষিণ এশিয়া হবে পৃথিবীর সবচেয়ে সুখী সুন্দর শান্তিময় একটি অঞ্চল
মশিউল আলম সাংবাদিক
স্মরণ
মানুষের জন্য যিনি জেগে থাকতেন
জননেতা নুরুল ইসলাম এবং তাঁর ছেলে তমোহর ইসলাম লালমাটিয়ায় তাঁদের ফ্ল্যাটে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন
দুই বছর আগের এই দিনে
তমোহর ঘর থেকে বের হতে পারেননি নুরুল ইসলামকে হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছিল
সেখানে তিনি দু-একটি কথাও বলতে পেরেছিলেন
এবং তাঁর কথাবার্তা থেকে এটি স্পষ্ট ছিল আগুনটা কোনো দুর্ঘটনা থেকে ঘটেনি
আগুন লাগানো হয়েছিল
অর্থাৎ এই দুই গুণী মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল
যাঁরা এ ঘটনার তদন্ত করেছেন তাঁদের কয়েকজন বলেওছেন শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে আলামত ভিন্ন হতো
আমরা যারা আগুন-বিশেষজ্ঞ নই কিন্তু দুয়ে দুয়ে চার করার মতো সাধারণ জ্ঞানটা রাখি তাদের কাছে নাশকতার বিষয়টি স্পষ্ট ছিল
শর্টসার্কিট থেকে আগুন লাগলে একটা জায়গা ধরে কি শুধু আগুন লাগে বিস্ফোরণ হয় এমনি একটা জায়গা ধরে যে সিলিং ফ্যানের পাখা বেঁকে যায় অথচ সোফার অত্যি দাহ্য ফোম অক্ষত থেকে যায় আমার মনে আছে তদন্তে আসা পুলিশের এক কর্তা বলেছিলেন ঘরের ফ্রিজের কমপ্রেসর বিস্ফোরিত হয়েছিল
অথচ টিভি চ্যানেলের খবরে অক্ষত দেখানো হলো ওই কমপ্রেসরটিকে
পরে জানা গেল তিন বছর ধরে অকেজো পড়ে ছিল ফ্রিজটি
নুরুল ইসলাম ও তমোহর ইসলামের মৃত্যুর তদন্তে শুরু থেকেই দেখা যাচ্ছে এ ধরনের অনেক অসংগতি স্ববিরোধিতা ও ঢিলেঢালা ভাব
একসময় চাঞ্চল্যকর মামলায় এই তালিকাটি স্থান পেল কিন্তু তাতে না পুলিশ না প্রশাসন কারও মধ্যে কোনো চঞ্চলতা পরিলক্ষিত হলো না
আমরাই একটু যা চঞ্চল হয়েছিলাম এই আশায় যে এবার একটা রফা হবে ন্যায়বিচার পাওয়া যাবে
মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী—সবাই আশ্বাস দিয়েছেন মামলার সুষ্ঠু তদন্ত হবে
কিন্তু তাঁদের আশ্বাস যে বাস্তবায়িত হবে তার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না
এখন শুনতে পাচ্ছি মামলাটি নিয়ে নতুন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না
আমরা কি ন্যায়বিচারের স্বার্থে আবার একটা দাবি করতে পারি যে যথাযথ তদন্ত হোক এবং তদন্তে যদি আমাদের আশঙ্কা প্রমাণিত হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হোক প্রধানমন্ত্রী ও কয়েকজন সিনিয়র মন্ত্রীর আশ্বাস সরকারের সংশ্লিষ্ট বাহিনী-সংস্থাগুলো গুরুত্বের সঙ্গে নেবে—এটুকু আশা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক সমাজ তো করতেই পারে

২
এই দুজন গুণী মানুষকে আমরা অকালেই হারালাম
তমোহরের কথা প্রথমে বলি ছোটবেলা থেকে তাকে দেখে এসেছি
সংগীত ভালোবাসত জীবনকে ভালোবাসত
একটি সুন্দর পরিচ্ছন্ন মন ছিল তার
মার্জিত শিক্ষিত রুচিশীল
দেখা হলেই একটা শুভ্র হাসিতে মুখ ভরিয়ে কুশল জিজ্ঞেস করত
গুণী ছেলে ছিল দেশের জন্য সম্পদ ছিল
তাকে হারালাম
নূরুল ইসলামের যে ভরাট কণ্ঠ ছিল সংগীতের তালিম নিলে ভালো গায়ক হতে পারতেন
কিন্তু তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তখন বাংলাদেশের কাঁধে চেপে বসেছে পাকিস্তানের প্রেত বাংলাদেশের সংস্কৃতি সংগীত—সব রুদ্ধ
সেই রুদ্ধ সংস্কৃতি মুক্ত করার দায় আরও অসংখ্য সহযোদ্ধার সঙ্গে তিনি নিজের হাতে তুলে নিলেন
মানুষের কাছাকাছি ছিলেন সারা জীবন বিশেষ করে মেহনতি মানুষ শ্রমিক আর কৃষকের যাদের নিয়তি হচ্ছে বঞ্চনা শোষণ আর অত্যাচার
বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে বেরোলেন কিন্তু চাকরি নিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে
উদ্দেশ্য তাঁদের কাতারে দাঁড়িয়ে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাঁদের জন্য সংগ্রাম করা
দীর্ঘদিন এই কাজটি করেছেন তিনি নিষ্ঠার সঙ্গে ভালোবাসার সঙ্গে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি ছিলেন দীর্ঘদিন কর্মচারীদের অধিকার রক্ষায় আন্দোলন করেছেন তাঁদের নেতৃত্ব দিয়েছেন
অথচ আর দশজনের মতো ভালো চাকরি নিয়ে তিনি টাকা-পয়সা বাড়ি-গাড়ির মালিক হতে পারতেন
তিনি সেদিকে না গিয়ে বেছে নিলেন সংগ্রামের জীবন
রাজনীতিকে নিজের জীবনের আদর্শের একটি ভিত্তিতে স্থাপন করলেন
অনেকের জন্য যা ঠোঁটসেবা তাঁর নিজের জীবনে তা ছিল অবশ্যপালনীয় একটি বাস্তব কর্ম
নুরুল ইসলাম যাঁকে আমরা নুরুল ইসলাম ভাই বলে ডাকতাম গণতন্ত্রী পার্টির সভাপতি ছিলেন ট্রেড ইউনয়ন কেন্দ্রের সভাপতি ছিলেন এবং দেশের প্রয়োজনের সময়গুলোতে সংগ্রামের সম্মুখ সারিতে ছিলেন
গত নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর এবং বিজয়ী হয়ে সংসদে বসার
তিনি রাজনীতি করেছেন খেটে খাওয়া মানুষের জন্য
তাঁর জন্য অসম্ভব ভালোবাসা ছিল সেই মানুষগুলোর
তাঁর যে শত্রু থাকতে পারে আমরা ভাবতে পারিনি
কিন্তু মৃত্যুর আগে টেলিফোনে হুমকি পেয়েছেন
এখন ভাবি কারা সেই অন্ধকারের মানুষ যারা তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিল কত শক্তিশালী তারা যে এত বড় মাপের একজন জননেতার অনিষ্ট চিন্তা করতে পারে হয়তো তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্তে বাধা হয়ে দাঁড়াতে পারে
নুরুল ইসলাম ভাই চিরনিন্দ্রায় গেছেন কিন্তু তাঁর রাজনীতি জেগে আছে মানুষের জন্য যেমন তিনি জেগে থাকতেন
মূল রচনা
কর্মে জীবন ভরা
বেগম রোকেয়ার রচনাসমগ্র এখনো তাঁকে অনুপ্রাণিত করে
পেয়েছেন রোকেয়া চেয়ার সম্মাননা
তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ
১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন
পেয়েছেন একুশে পদক
তিনি নাজমা চৌধুরী
তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক নিয়ে এবারের মূল রচনা
লিখেছেন তৌহিদা শিরোপা  

বাড়িতেই ছিল মায়ের লাইব্রেরি
নানা ধরনের বই ছিল তাতে
বইয়ের পোকা ছোট মেয়েটি লুকিয়ে সেসব বই পড়তেন
